Saturday, July 31, 2010

স্বগতোক্তি

শব্দেরা দিয়ে চলে ঠেকনাই
শব্দহীনতা থাকে আড়ালে
ছন্দবিলাসী কিছু চেকনাই
ধরা পড়ে কাছে গিয়ে দাঁড়ালে

গাছের ছায়ার মতো নির্মাণ
হারিয়েছে কবিতারা আজ কি?
কবিতায় কলমের মনপ্রাণ
পড়ে নেই, পড়ে শুধু সাজ কি?

খুলে রাখো কবিতার আয়োজন
তোমার ত্বকেই আছে বেশবাস
তোমার খাতায় থাক আলোড়ন
আরোপবিহীন কিছু নিঃশ্বাস

জ্বর

এই তো আমার সাবেক কালের ঘর
যেখানে ঘর, কান পাতলেই সেখানে বন্দর।


সব জ্বর একদিন না একদিন ছেড়ে যায়। সেবার যখন জ্বর হয়েছিলো, আর সকলের মতো আমিও ভেবেছিলাম সারবে না কোনোদিন। এই শেষ। এইবার একটা এসপার- ওসপার না হয়ে যাচ্ছেনা। ভয়ে ভয়ে আছি আর কোথা থেকে একটা চোরা আনন্দ এসে সব গোলমাল করে দিচ্ছে। মাঝে মাঝেই মাপছি- ও বাবা এতো! আমার কপালে এত জ্বরও থাকতে পারে! কিছুই রুচছে না মুখে আর সবার সাথে কথায় কথায় ঝগড়া হয়ে যাচ্ছে। উত্তাল ঝগড়া করছি আর ভাবছি এটা কি বিকার? এরকম কেন হচ্ছে আমার! এরকম সবার হয় নাকি?

চুপি চুপি খোঁজ নিতে লাগলাম। জোর রক্ত পরীক্ষা টরিক্ষা। সিম্পটম মিলে যেতে যেতে শেষে দারুণ বাড়াবাড়ি হলো। ভয়, ভাবনা কিছুই তেমন নেই আর। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে।
নিজের নাড়ী ধরে বসে আছি, সবকিছুর মধ্যে এই এক জ্বালা হয়েছে। কাজকর্ম বন্ধ হওয়ার জোগাড়। জ্বরের সঙ্গেই তখন আমার একমাত্র যোগাযোগ। এই সময় একদিন কিছু কিছু স্বর আমায় ছেড়ে চলে গেলো কৈশোরের সরলতার মতো। নাকি আমি ছেড়ে এলাম তাদের? ঠিক বুঝতে পারলাম না। সেই সব কোমল স্বরের জন্য দুঃখ হলো। পাহাড়-অরণ্যের কিছু স্বপ্নও গেলো ছেড়ে। কচি লাউয়ের মতো সবুজ স্বপ্ন, ফায়ারপ্লেস আগুনের মতো গনগনে।
সারা দুপুর পায়রাদের ওড়াউড়ি দেখি পাশের বাড়ির কার্নিশে। দেখি কথা চিনতে পারিনা কারো। শব্দগুলো ভোঁতা ভোঁতা হয়ে কানে ঢোকে, কোন ছবি হয়না। কেমন যেন একা হয়ে গেলাম।
তাও আমি কাটাচ্ছিলাম বালিশে ঠেস দিয়ে, জ্বরের পাণ্ডুলিপি পড়ে পড়ে।
তারপর একদিন ঘাম দিয়ে ছাড়ার মতো হল। জ্বরের অভ্যাস ছিলনা, আবার ভয় পেলাম। এক পা এক পা করে এগোচ্ছি আর খারাপ লাগছে। অপরাধী লাগছে। নির্বোধ। এই জ্বর তবে শাশ্বত ছিলনা? এইভাবে জ্বর সেরে যায়? এত উত্তাপ মিথ্যা ছিল তবে! অবিশ্বাস্য লাগছিলো।
কাঠ-কয়লা দিয়ে হিজিবিজি লিখি, মুছেও ফেলি তাড়াতাড়ি। তারপর দেখতে দেখতে সব তপ্ত পোশাকের রঙ ফিকে হয়ে এলো। পাণ্ডুলিপি থেকে শুকিয়ে এলো বর্ষার জল। দেখতে দেখতে পুরোনো হলো সব গভীর সৌন্দর্যময় শীলালিপি। সব আশ্লেষ, মনোযোগ।
ধুলো পড়ে এলো শোকে, রেডিওতে। সেই সব গান আর বাজেনা কোথাও। অবাক ও বিষণ্ণ চোখে পৃথিবীর দিকে তাকালাম আবার। কপালে হাত দিয়ে দেখি- ঠাণ্ডা মতন লাগে। তারপর জ্বর সেরে গেলো আর সেটা বিশ্বাসও হলো আমার। শুধু কতগুলো ঘোর লাগা দিন আর রাত্রি বাঁধা পড়ে আছে জ্বরের কাছে, কোথায় যেন।

Thursday, July 29, 2010

ক্ষণভঙ্গুর

বললে বিশ্বাস করা শক্ত, এই বিল্ডিং এর কাউকে চিনিনা আমি অথচ এখানে আছি অনেকদিন ধরে
চিনিটা, তেলটা ফুরিয়ে গেলে চাইতে যাওয়া যায় এমন একটাও পড়শী নেই এখানে আমার এখানে কেন, কোত্থাও নেই
অথচ আমি জানি কয়েক ধাপ নিচের অ্যাপার্টমেন্টে কাজ চলছে এত এত ড্রিলিং করে, সারাদিন ধরে ঘষে ঘষে কী তৈরী করছে বা নষ্ট করে ফেলছে জানিনাতবে হচ্ছে বড়সড় কিছু একটা
সামনের করিডোর বা আশেপাশের সিঁড়িগুলোকে তাই রুগ্ন দেখায়, যেন ক্রনিক অ্যানিমিয়ায় ভুগে ভুগে সাদা হয়ে গেছে
এখানকার রান্নাঘরের জানালার উল্টোদিকে যাদের জানালা তারা খুবই হিং ও কারিপাতা বিলাসী মাঝে মাঝে ঘি দিয়ে কিছু রাঁধে, গন্ধে দারুণ খিদে পেয়ে যায় তাড়াতাড়ি আলো নিভে যায় ওদের রান্নাঘরে
আবার রোজ সকাল সকাল রান্না চাপিয়ে দেয়, কি শীত কি গ্রীষ্ম ছ'টা বাজতে না বাজতেই প্রেশার কুকারে হুইসল পড়তে থাকে একদিন শুনি রাত বারোটায় হুইসল পড়ছে, অবাক হয়েছিলাম
এদের ঠিক নিচে যাদের খাবার ঘরের জানালা, তাদের বাড়িতে একটি ছোট্ট মেয়ে থাকে ময়নাপাখির মতো সারাদিন আধো আধো মারাঠীতে বকর বকর করতে থাকে সে একদিন লোডশেডিং এর সময় শুনেছিলাম সে তার মাকে জিগ্যেস করছিল মোমবাতিটা (এরা বলে মেমবাত্তি) খালি ছোট হয়ে যাচ্ছে কেন? কে নিয়ে যাচ্ছে? ময়নাপাখির মা সন্ধ্যা হলেই সজোরে হিন্দি সিরিয়াল চালিয়ে দেন আর রাতের দিকে কখনো লোডশেডিং হলে যিনি গান ধরেন তিনি সম্ভবত ময়নাপাখির বাবা তাঁর গলায় কিশোরকুমার ছাড়া আর কারো গান শুনিনি, নির্ঘাত ফ্যান মন্দ নয় কিন্তু গলাটা, বেশ সুরে তবে ওঁর পুঁজি অল্প, তিনটে গান রিপিট হতে থাকে
একদিন বৃষ্টির সময় দেখি ময়নাপাখিটা জানলা দিয়ে একটা কাপ বাড়িয়েছে বৃষ্টি ধরবে বলে!
এদের নিচের অ্যাপার্টমেন্টে একটি বাঙালী পরিবার থাকে যেদিন তাঁদের শুঁটকি মাছ রান্না হয় সেদিন সমস্ত জানালা ভালো করে বন্ধ করেও গন্ধের হাত থেকে রেহাই পাওয়া যায়না আজ অব্দি চোখে দেখিনি ঐ পরিবারের কাউকে, টুকটাক বাংলা শব্দ ভেসে আসতে শুনেছি একদিন গানও শুনেছি- মোর বীণা ওঠে কোন সুরে বাজি!
বারান্দায় দাঁড়ালে কয়েকটা গাছের আড়ালে যাদের বারান্দা দেখা যায় তাদের রেলিং থেকে লম্বা লম্বা শাড়ি ঝোলে বারান্দায় শাড়ি ঝুলতে খুব একটা দেখা যায়না আজকাল তাই চোখে পড়েছিল একদিন বৃষ্টি নামার ঠিক আগে একটি মেয়ে তাড়াতাড়ি করে তুলছিলো শাড়িগুলো, তার হাতের কাচের চুড়ি ঝিনিক ঝিনিক বাজছিল বেশ
কাচের চুড়ির মতো রিস্কি জিনিস হাতে পরে এরা নিশ্চিন্তে দিনের এত কাজ কিকরে করে যায় কোনোদিন ভেবে পাইনি

Thursday, May 6, 2010

সপ্তপদী

তুমি আমায় কী দেবে না
তা ভেবে আজ পা ফেলা নয়

দিদি ভীষণ মার খেয়েছে
হাতের তেলোয় কালশিটে আর
আতঙ্ক ওর

দেখলে আমি শিউরে উঠি
তবু শিকল খুললো না ও একটিবারও |


দিদি আমার ক'দিন পরে
চলেও গেছে এক কাপড়ে
আর কোত্থাও যাবার জায়গা পায়নি ব'লে
সাহস বেঁধে অন্ধকারে
মিলিয়ে গেছে


রুপোর নূপুর তবুও আমি যত্নে পরি
কল্কা আঁকি, জলকে চলি, চলকে পড়ি
টুকরো হতে

বদলে যাওয়ার শর্ত রাখা কঠিন স্রোতে

আচ্ছা শোনো,

আমায় তুমি রাগিয়ে দেবে?
তারপরে খুব
ভুলিয়ে দেবে, হাসিয়ে দেবে?
ভাসিয়ে দেবে গহীন জলে?
রাখবে বুকে সত্যি করে
একপশলা তোমার বলে?

আমারো তো দিতে চেয়েই শঙ্কামাখা
রাত্রিগুলো ভোরের দিকে জাগিয়ে রাখা

অবিশ্বাসেই ফাটে যদি আমার মাটি
তুমিই বলো
রাখব কোথায় ভরসা আমার ?
পুঁতবো কোথায় স্বপ্নগুলো !

Wednesday, January 6, 2010

সুয়োরাণীর চিঠি

রাণী আমি, জানোইতো। রাজধানী ছেড়ে,
যাবার উপায় নেই। নইলে হয়ত-

কটাদিন সত্যি সত্যি
জঙ্গলে-উপত্যকায় দুবৃত্তের মত
কাটাতাম তোমার সঙ্গে।
যুদ্ধ-যুদ্ধ খেলা হত, দারুণ লুঠপাট!

ধান-দূর্বা ফেলে দিয়ে,
নীল বসন উড়িয়ে দিতাম ঝড়ে,
মেখে নিতাম
পলাশরঙা ধুলো আর
আমার শিকার করা দেখে তুমি গোপন ঈর্ষায়
পাগল হয়ে যেতে-
ঝলসে নিতাম মাংস
গুহায় আগুন জ্বেলে,
চাখতে চাখতে পুড়িয়ে ফেলতাম ঠোঁট-
(রাজভোগে কখনো অসহ্য
কোন স্বাদ থাকেনা; ওগুলো গুজব।)
তছনছ করা যেত একটা
সাবেকী রুপকথা।
বেশ হোত, বেশ হোত- তাইনা ডাকাত?

'কটাদিন' কেন?

বুঝবে না, রাজ্যপাট নেই তোমার

বেশীদিন পাশাপাশি- খেলা নয়,
আসল যুদ্ধ হবে। দুলে দুলে উঠবে
পায়ের তলার মাটি।
পরস্পরের রক্ত লাগবে হাতে।
ওসব শিরদাঁড়ার ক্ষত, কোনোদিন সারেনা।

ভয় দেখাচ্ছি?
ভয় পাচ্ছি বলো। ক্ষয়ে যাওয়াকে বড় ভয় হয়।
আবার একটা দম-চাপা যুদ্ধ আর
তারপরের সাতমহলা চুক্তি-
ঐ শান্তির কথা ভাবতে পারিনা।

তাছাড়া, একটা ভুল হচ্ছে
তোমার। আমার রক্তের রঙ নীল, মনে রেখো।
এই রাজ্যের ভালোমন্দও সব আমাকেই দেখতে হয়।
--------------

(সুয়োরাণীর চিঠি)

How do I do?

Recently, I've raved a lot about our trip to Mahabalipuram and Pondicherry in my correspondences. It was wonderful indeed. Now that we're back to Pune, I must try concentrating in things that I must do. Time is, but priceless.

I need to work hard, pretty hard. I feel hungry.
I feel less focused and lack discipline. That's not the way to live this life, perhaps.

They say, "Be more concerned about your character than with your reputation, because character is what you really are while reputation is merely what others think you are."

and, I shouldn't fool myself.

Sob Choritro Kalponik



Hna 'Sob Choritro Kalponik' er Idea ta mondo chhilona... touching, kothao kothao hoyto identify kora jaye.... kintu Execution Ta mosto boRo JHUL.

Prasenjit, Bipasha, Jishu eder keno newa hoy tar uttorta hoyto sohoj, Baajaar ke khushi korte. Kintu prothom proshno Rituporno ki puropuri sei kajTa kortei film toiri koren?

Sekhetre, bhalo ekta Screenplay jole debar dorkar chhilona.

Screen play Ta bhalo chhilo, sombhabona chilo... oboshyoi aro kichu editing aro anek bhabna-chintar dorkar chhilo Bipashar Character take niye, tar dialogue/ monologue gulo niye, tar Swopno gulo niye... In fact sobkoTa character ke niyei eta korar dorkar chilo... boddo kNacha kaaj bole mone hoyeche anek jayegay. MoTa daager kaaj.

tabe, Bipashar Saree gulo darun bhalo chhilo protyekTa.

ar Bipashar character er mukhe Onorgol khoi-foTa angrezi.
Bangla sahityo theke joto dure rakha jaye ar ki... ekjon engineer- arekjon Jamshedpuriya Bong.
Jotota boiporityo toiri kora jaye... chesta korechen porichalok. kintu dNaRalona.

Somporko, somporker shades, joTilota, TanapoRen niye kaaj koraTa emnitei Sohoj kaaj noy...
Swopner somporker songe baastober somporker protidinkaar je songhaat, tar theke uThe ashe je jontrona ebong jeta sudhu facial expression e prokash pabar jinis noy... kichchu temon foTeni kothao sebhabe.

Ekjon manusher bhalobasa (doya-maya-samobedona-empathy r moto bepar noy, Bhalobasa. Prem. ekhane antoto tai bolte cheyeche), se joto antoh-solila i hok na keno, sudhu tar dum kore newa kichu decisions/ kichu hallucinations ar ek khana lukono kobitay prokash pawa ki jothesto convincing? amar kachhe antoto noy.

Eikhane aboshyo porichalok muchki heshe boltei paren "agei to bole diyechi, Sob choritro Kaalponik". Kaar kolpona? amader? apnar? aapnar kolpona-Ta to amader ThikThak vabe bojhate habe!

To, aapni ki cheyechhilen... kalponik choritro... jara ektu ektu convincing habe, anekkhani noy...ei?
aar, oi ekTu ekTu convincing howar beparta'r abhash to dilo apnader Screenplay, Chokher samne seTa holo koi??


Jeta holo seTa hochche- Somoy noshTo.

---------------------------
(anekdin agey dekhechi film ta Salt Lake City Centre-er Inox e. Sei August e. aj keno eto hejalam ke jane :-))