I thought I might write here...Why? well, I've to think hard... :) I guess a web log is self explanatory... although not quite like my Personal Diary, Its like my little room that has a large window.
Sunday, January 5, 2014
Thursday, September 12, 2013
নামহীন- ২
হারাবে- এমনই বুঝি ছিল অভিপ্রায়!
জিত হলো সীমান্তের, তারই আশেপাশে
ছড়িয়েছি শান্তিফুল, মৃত মোহঘাসে।
তাকে আমি হারিয়েছি তেপান্তর পার
হয়ে আসে ঝাঁকে ঝাঁকে জোনাকি আমার
সন্ধ্যালাগা শব্দ হয়ে, গন্ধ হয়ে আসে
বাষ্প হয়ে মিশে থাকে পড়ন্ত আকাশে।
০৪-০৯-২০১৩
Wednesday, February 20, 2013
স্বীকারোক্তি
কখন তার গোপন
দেরাজ থেকে পাওয়া
প্রিয়তম চিঠির মতো
তুমি
ছড়িয়ে পড়বে আমার কোলে
আর আমি
অহেতুক সমস্ত
চৈত্র-বৈশাখ-আষাঢ়
পেরিয়ে চলার অর্থ খুঁজে পাব
তোমার বুকের মেঠো গন্ধে
তোমার কৃষ্ণ চোখের তারায়।
১৯-০২-২০১৩
Sunday, August 12, 2012
রুদ্রপলাশ
মনে আছে একদিন এত লোডশেডিং
অন্ধকারে কুপি জ্বলছে দূরে
মোমবাতির আলোয় আমরা
কি সুখী দাঁড়িয়ে পড়েছিলাম
অস্থায়ী ছোট একটা বইয়ের দোকানে
আর তুমি ফস করে কিনে দিয়েছিলে
খড়কুটো। তোমার ঝোলাব্যাগে থাকতো
টাটকা আষাঢ়ে মেঘ আর ঝরে পড়া
দু-এক আঁজলা ছাতিমফুল কি রুদ্রপলাশ
যেসব নিমগ্ন রাস্তা দিয়ে এসে
তুমি দাঁড়িয়ে থাকতে ঠিক আমার
বাসে তুলে দিতে আর সকালের গল্প বলতে
ফেরার সেই সব জনাকীর্ণ রাস্তায়
আজ আর কোনো গাছ নেই।
১১-০৮-২০১২
অন্ধকারে কুপি জ্বলছে দূরে
মোমবাতির আলোয় আমরা
কি সুখী দাঁড়িয়ে পড়েছিলাম
অস্থায়ী ছোট একটা বইয়ের দোকানে
আর তুমি ফস করে কিনে দিয়েছিলে
খড়কুটো। তোমার ঝোলাব্যাগে থাকতো
টাটকা আষাঢ়ে মেঘ আর ঝরে পড়া
দু-এক আঁজলা ছাতিমফুল কি রুদ্রপলাশ
যেসব নিমগ্ন রাস্তা দিয়ে এসে
তুমি দাঁড়িয়ে থাকতে ঠিক আমার
বাসে তুলে দিতে আর সকালের গল্প বলতে
ফেরার সেই সব জনাকীর্ণ রাস্তায়
আজ আর কোনো গাছ নেই।
১১-০৮-২০১২
Monday, July 30, 2012
জুলাই শেষ হয়ে এলো।
বর্ষা আসে না তবে গ্রীষ্মের দাপট কমে আসে। ক্লান্ত পাতার গায়ে কোথা থেকে একটু হলুদ লাগে, একটু আপনভোলা হয়ে থাকে গাছ। পাখি আর পোকাদের আনাগোনা বাড়ে। এই সব ব্যস্ত ডাকাডাকি আর ওড়াউড়ি কমে আসে বিকেলের দিকে। ওরা কাকে এমন মনপ্রাণ দিয়ে চিনেছিল তার দাবী কোথাও থাকে না। কেউ কেউ হয়তো ডাকে একটানা। কখনো ডাকটা শোনায় দীর্ঘ কোনো প্রশ্নের মতো। কেবল এক অনন্ত অভ্যাসের ঝোঁকে তৈরী হয়ে চলা। মেঘের ছবির মতো প্রত্যাশাহীন। সমস্ত দিনের মধ্যে, সমস্ত রাতের মধ্যে আকাশের গান হয়ে মিশে থাকে।
Thursday, July 12, 2012
আষাঢ়ে
লুকিয়ে গেছি দেয়ালঘড়িটাকেও
সময়ঝাঁকায় ইচ্ছে নিলাম চুরি
পুরোনো ছাদ বন্ধ বলো কাকে
ঈশাণ খোপে নামছে বটের ঝুরি
সেবার ভীষণ ঝড়ের মাথায় এসেই
আছড়ে কবাট ক্ষেপিয়ে দিলে ভয়
এবার এলে পুবের হাওয়ার দেশে
দুঃখ চেপে আগের মতন নয়
হে প্রত্যাশী এমন আষাঢ়খাতায়
রেলের শোলোক ঝমঝমিয়ে এসো
দেখতে কেমন মেঘের জাজিম পাতা
যাচ্ছে ধুয়ে তোমার প্রেমের শেষ-ও
সময়ঝাঁকায় ইচ্ছে নিলাম চুরি
পুরোনো ছাদ বন্ধ বলো কাকে
ঈশাণ খোপে নামছে বটের ঝুরি
সেবার ভীষণ ঝড়ের মাথায় এসেই
আছড়ে কবাট ক্ষেপিয়ে দিলে ভয়
এবার এলে পুবের হাওয়ার দেশে
দুঃখ চেপে আগের মতন নয়
হে প্রত্যাশী এমন আষাঢ়খাতায়
রেলের শোলোক ঝমঝমিয়ে এসো
দেখতে কেমন মেঘের জাজিম পাতা
যাচ্ছে ধুয়ে তোমার প্রেমের শেষ-ও
Tuesday, March 8, 2011
নামহীন-১
কিছু সম্পর্ক নিঃস্ব করে
রেখে যায়। কোথায় যায় কে জানে।
চলে গেলে এইভাবে
বসে থাকি। তারা দেখি সারা রাত।
বসে বসে এরকম ভাবতে চেষ্টা করি
কিজানি এই বুঝি ভালো
শেষমেষ এরকমই তো হয়। তারপর
সত্যি বলতে
ভালোটা বিশ্বাস হয়না কিছুতেই।
শেষটাও নয়।
তাই হয়ত সেরকম কাজ হয়না
বসে থাকি সারা রাত। তারা দেখি।
রেখে যায়। কোথায় যায় কে জানে।
চলে গেলে এইভাবে
বসে থাকি। তারা দেখি সারা রাত।
বসে বসে এরকম ভাবতে চেষ্টা করি
কিজানি এই বুঝি ভালো
শেষমেষ এরকমই তো হয়। তারপর
সত্যি বলতে
ভালোটা বিশ্বাস হয়না কিছুতেই।
শেষটাও নয়।
তাই হয়ত সেরকম কাজ হয়না
বসে থাকি সারা রাত। তারা দেখি।
Subscribe to:
Posts (Atom)
